1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩১ গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থী তার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন এবং পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “উন্নত, সমৃদ্ধ, আলোকিত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পলাশবাড়ী ও সাদুল্লাপুর গঠনই আমাদের প্রধান লক্ষ্য।”

ইশতেহারে তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইন-শৃঙ্খলার উন্নতি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পৌর শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী ইশতেহারের হ্যান্ডবিল বিতরণ করেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft