1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৬ সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন মো. ইউসুফ খান কারযাভী এবং সেক্রেটারী হয়েছেন মো.ফাহিম মন্ডল।

বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারি) সকালে শহরে  ছাত্রশিবিরের জেলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের সদস্যের সরাসরি ভোটে নিবাচিত হন তারা। পরে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, জেলা জামায়াতের আমীর গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর  ডা. আব্দুল রহিম সরকার, রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহামুদ হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি খিজির উদ্দিন, ওবায়দুল ইসলাম, ফয়সাল কবির রানা প্রমূখ।

আলোচনায় সভায়  প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন বলেন, পৃথিবীতে কোনো ধর্ম, তন্ত্র মতবাদ  দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। একমাত্র কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিা গ্রহণ করে আমাদের আগামীর পথ চলতে হবে।

এসময় নতুন কমিটির আদর্শিক ছাত্রসমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং আগামী সেশন পর্যন্ত সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!