1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজার এলাকায় বিএনপি’র নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ককটেল সদৃশ বস্তুটি দেখতে পাওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বারকোনা বাজার সংলগ্ন বিএনপি’র নির্বাচনী অফিসের সামনে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এটি ককটেল হতে পারে-এমন সন্দেহে দ্রুত চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সাঘাটা থানা পুলিশকে জানানো হয়।

খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে।

পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে ককটেল সদৃশ বস্তুটি নিরাপদভাবে উদ্ধার করে নিয়ে যায়।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই বস্তু রেখে গেছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!