1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৫৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পলাশবাড়ী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন এবং সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন।

সাদুল্লাপুর উপজেলায় ভোটকেন্দ্র ৭৫টি। এরমধ্যে ৪৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৩৬ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ১৪৯ জন ও নারী ১ লাখ ৩৭ হাজার ৬৮১ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। এছাড়া পোস্টাল ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ২১ হাজার ২৭ জন।

এদিকে; পলাশবাড়ী উপজেলায় ভোটকেন্দ্র ৭১টি। এরমধ্যে ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৩৮ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ৩১৪ জন ও নারী ১ লাখ ১৮ হাজার ৯২১জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এছাড়া পোস্টাল ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ২ হাজার ১১৫ জন।

পলাশবাড়ী উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো; পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল মাদ্রাসা (জামালপুর) পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (নুনিয়াগাড়ী), পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (নুনিয়াগাড়ী), পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ (গৃধারীপুর), গণকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (গণকপাড়া), মেরীরহাট উচ্চ বিদ্যালয় (লক্ষ্মীপুর), সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় (সাবদিন ভগবতীপুর), বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় (ভবানীপুর), দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (দিঘলকান্দি), বেতকাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বেতকাপা)।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারেয়ার আলম খান ও সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

পলাশবাড়ী সহকারি রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও সাদুল্লাপুর সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান এ বিষয়ে জানান, অবাধ, সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে যখন যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে তা অবশ্যই নেয়া হবে। নির্বাচনকে ঘিঁরে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টদের অভিমত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পলাশবাড়ীতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করা যায়।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গাইবান্ধা-৩ আসনে পুরুষ-নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ ও পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ৪ হাজার ২৪২ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ১৪৬টি ভোটকেন্দ্রের ৯৫৮ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!