1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা

  • আপডেট হয়েছে : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

আরিফ উদ্দিনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরাতন বাইসাইকেলের কাঁধে তার নির্বাচনী প্রতীক ‘ঢেঁকি’ বহন করে হ্যান্ডমাইকে প্রচার-প্রচারণা ও জনসংযোগ এককভাবে চালিয়ে যাচ্ছেন এমপি প্রার্থী স্কুল শিক্ষক আজিজার রহমান বিএসসি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে লড়ছেন এ প্রার্থী।

সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে আজিজার রহমান। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সরেজমিন গিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারী যানবাহন না থাকলেও, আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাধে বেঁধে বাইসাইকেল চালিয়ে জণসংযোগের উদ্দেশে বেরিয়ে পড়েন ভোটারের দ্বারে-দ্বারে। এ আসনের দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত একাই অনেক পথসভা করেছেন বলে জানান তিনি।স্থানীয়রা জানায়, শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নয়, এরআগেও জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

আজিজার রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কোনো কর্মীবাহিনী না থাকায় একাই পথসভা ও সাধারণ ভোটাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এভাবে প্রতিদিন হ্যান্ডমাইক গলায় ঝুলিয়ে আর বাইসাইকেল চালিয়ে মাইলের পর মাইল জনসংযোগের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

আজিজার রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।

উল্লেখ্য; গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ আসনে ১৪৬ ভোটকেন্দ্রে ৯৫৮ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!