1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শহীদ হাদি হত্যার বিচারের দাবীতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

শহীদ হাদি হত্যার বিচারের দাবীতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের চারমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন  মোস্তাকিম আহমেদ, মাকসুদ রহমান, ওমর ফারুক মন্ডল, শরীফ শুভ ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ২৪ এর আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তিনি একটি ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তিনি শত্রুদের সাথেও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে দালালি, চাটুকারিতা ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না। এটি বাধাগ্রস্ত করতেই তাকে হত্যা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। ভারত সন্ত্রাসীদের জন্য সেফ হাউজ হয়েছে। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী ভারতে পালিয়ে রয়েছে। আমরা চাই, তাকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!