1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জের কুর্শায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গণসংযোগ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

তারাগঞ্জের কুর্শায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গণসংযোগ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার ভোটারদের সাথে গণসংযোগ করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলি মেডিকেল এলাকায় বিকালে এ গণসংযোগ করেন।

সাবেক এ সংসদ সদস্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। তাঁর এ গণসংযোগের সময় তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেলতলি মেডিকেল এলাকার ব্যবসায়ি রেজাউল করিম নয়ামিয়া বলেন, ভোটের আগে অনেক প্রার্থীই আসে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। ভোট বের হয়ে গেলে তাদের আর দেখা মেলেনা। তাই এবার দেখেশুনে নিজের পছন্দমতো প্রার্থীকে দিবো।

ঘনিরামপুর এলাকার বাসিন্দা মোঃ বাদশা মিয়া বলেন, সবাই ভোট নিয়ে গেলেও আমাদের উন্নতি হয়না। ভোটে নির্বাচিত হলে তাঁরা আর আমাদের দিকে ফিরে তাকান না। আমরা তারাগঞ্জ উপজেলাবাসি সবসময়ই অবহেলিত থাকি। আমাদের এ উপজেলার উন্নয়নে কেউ কোন কাজ করেনা। তাই দেখেবুঝে ভোট দিবো।

তারাগঞ্জে গণসংযোগকালে সাবেক এ সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশর উন্নয়ন হয়। আমি নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হলে আমার সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ আরও অনেকে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft