শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুম এবং সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান ও থানা অফিসার ইনবার্জ মোজাম্মেল হক।

এ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন এবং তাদের শপথ করান। উল্লেখ্য; এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ১৪৯ জন, সহকারি প্রিজাইডিং ৯২১ জন ও  ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft