1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় খাটের নিচ থেকে ৪ কেজি ৮৫ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত কামাল হোসেন সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিকদল কামাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৪ কেজি ৮৫ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেইসাথে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!