শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আগামী কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ী সফর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় গাইবান্ধার পলাশবাড়ী  পৌরশহরের সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচণী প্রচারণার অংশ হিসেবে একটি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।

দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম বলেন, জনসভায় ১০ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত গাইবান্ধার পাঁচটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচিতি ও ভোট প্রার্থনার কার্যক্রম পরিচালনা করা হবে।

জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থী অধ্যক্ষ (অব.) মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হবে।

এতে বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের প্রার্থী জেলা সিনিয়র নায়েবে আমির বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, সহকারি সেক্রেটারী মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো. খায়রুল আমীন, গাইবান্ধা পৌরসভার কর্মপরিষদ সদস্য মাওলানা জোবায়ের আলী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft