1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৪ সালের তুলনায় বেড়ে যাওয়া এই মৃত্যুর সংখ্যা সম্পর্কে আইএফজে মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার বলেন, এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক লাল সতর্কতা।

আইএফজে বিশেষভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে তারা ২০২৫ সালে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধে ৫৬ জন গণমাধ্যমকর্মীর নিহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে।

বেলাঞ্জার বলেন, আমরা আগে কখনো দেখিনি— এত অল্প সময়ে, এত ছোট এলাকায় এত মৃত্যু।

ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু, ভারত এবং অন্যান্য জায়গাতেও সাংবাদিক নিহত হয়েছেন।

বেলাঞ্জার হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের ‘দায়মুক্তির’ নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, ন্যায়বিচার না হলেও এটি সাংবাদিক হত্যাকারীদের বিকশিত হওয়ার সুযোগ দেয়।

আইএফজে জানিয়েছে, বিশ্বব্যাপী বর্তমানে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত অর্ধ-দশকে দ্বিগুণেরও বেশি হয়েছে।

গণনা পদ্ধতির ভিন্নতার কারণে সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে আইএফজে’র হিসাব সাধারণত রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তুলনায় অনেক বেশি হয়। এ বছরের আইএফজে’র সংখ্যায় ৯টি দুর্ঘটনাজনিত মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, এ বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর ইউনেস্কো জানিয়েছে, এ সংখ্যা ৯৩।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!