1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নতুন বছরের শুরুতেই দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দিতে বড় সাফল্য দেখিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণ শেষ করার পর এবার মাধ্যমিক স্তরের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) অবশিষ্ট সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য অনুযায়ী চলতি শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪ কপি পাঠ্যপুস্তকের মধ্যে ৩ জানুয়ারি পর্যন্ত গড়ে ৮৪.৭৮ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই মাধ্যমিক স্তরের অবশিষ্ট সকল বই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক স্তরে শতভাগ সাফল্য

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৮৮০ কপি পাঠ্যপুস্তক ইতোমধ্যে শতভাগ মুদ্রণ ও বিতরণ সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই পৌঁছে দেওয়া হয়েছিল, যার ফলে ১ জানুয়ারি ‘বই উৎসব’ এর মাধ্যমে প্রাথমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফিরেছে।

এছাড়া, ইবতেদায়ি ও ব্রেইল পদ্ধতির বই সরবরাহ কার্যক্রমও প্রায় শতভাগের কাছাকাছি বলে জানিয়েছে এনসিটিবি।

মাধ্যমিক স্তরের অগ্রগতি

এনসিটিবি জানায়, মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের জন্য নির্ধারিত ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪ কপি বইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই স্তরের ৮৮.৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১.৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত গড়ে ৭৮.৬৯ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে শ্রেণিভিত্তিক সরবরাহের তথ্য অনুযায়ী, ইবতেদায়ি স্তরের ৯৬.১৬ শতাংশ, ৯ম শ্রেণির ৮৭.৯৬ শতাংশ এবং ৬ষ্ঠ শ্রেণির ৮৫.৬১ শতাংশ বই সরবরাহ হয়েছে। তবে, ৭ম ও ৮ম শ্রেণির সরবরাহ যথাক্রমে ৬৮.৬৯ শতাংশ ও ৫৪.৭৬ শতাংশ পর্যায়ে রয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।

অনলাইন সংস্করণ ও সময়সীমা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে এনসিটিবি-র ওয়েবসাইটে (www.nctb.gov.bd) গত ২৮ ডিসেম্বর থেকে সকল স্তরের ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ আপলোড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সকল বই সরবরাহ নিশ্চিত করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!