শহিদুল হক, সাদুল্লাপুর (গাইবান্ধা): গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহরিয়ার প্রামাণিক।
এসময় বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সাদুল্লাপুর প্রেস কাব সভাপতি তাজুল ইসলাম রেজা, রিপোর্টাস কাবের সভাপতি শহিদুল ইসলাম ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ, পেশাজীবী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্ব-স্ব এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেসহ উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।











