মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

“যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ”- এটিএম আজহারুল ইসলাম।

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
“যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ”—এই অঙ্গীকার ব্যক্ত করে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সয়ার ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর সফরসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সয়ার জমেরঘাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেংপাড়া এলাকায় উঠান বৈঠক করেন।দুপুর ১২টা থেকে ১২ঃ৩০ পর্যন্ত ডারারপাড় এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় জনগণের নানা সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, এটিএম আজহারুল ইসলামের সরাসরি উপস্থিতি ও খোলামেলা বক্তব্যে তারা আশাবাদী। মানবকল্যাণে কাজ করার তাঁর অঙ্গীকার এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft