1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌকায় নতুন করে চালানো একাধিক হামলায় অন্তত আট জন নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

এ নিয়ে ওয়াশিংটনের তথাকথিত মাদক পাচারবিরোধী অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল কমপক্ষে ১১৫ জনে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ও বুধবার দুই দফায় এ সব হামলা চালানো হয়।

সাউথকম মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সেনা কার্যক্রমের দায়িত্বে রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় একসঙ্গে চলাচলরত তিনটি ‘নার্কো-ট্রাফিকিং নৌকা’ লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানায় সাউথকম।

বিবৃতিতে আরও বলা হয়, প্রথম নৌকায় থাকা তিন জন নিহত হন। পরবর্তী সময়ে অন্য দুই নৌকার আরোহীরা নৌকা ছেড়ে সাগরে ঝাঁপ দেন এবং তারা দূরে সরে গেলে, ওই নৌকা দুটি ডুবিয়ে দেওয়া হয়।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রে চলমান নৌকাগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটছে।

তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।

এই ঘটনার আগেও ক্যারিবীয় সাগর কিংবা পূর্ব প্রশান্ত মহাসাগরে একই ধরনের হামলা চালানো হয়।

সামরিক বাহিনী জানায়, নৌকাগুলোর আরোহীদের বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালুর জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে।

তবে সাগরে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের পরিণতি সম্পর্কে সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার, আরও দুটি নৌকায় হামলার কথা জানানো হয়।

ওই হামলায় পাঁচ জন নিহত হন।

এ ক্ষেত্রেও হামলার স্থান স্পষ্ট করা হয়নি।

মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা নৌকাগুলোর ওপর ৩০টির বেশি হামলা চালানো হয়েছে।

তবে লক্ষ্যবস্তু নৌকাগুলো যে সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত, এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই সব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ, নিহতরা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছিলেন— এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়েছেন।

ট্রাম্পের অভিযোগ, মাদুরো একটি মাদকচক্র পরিচালনা করছেন।

তবে মাদুরো তার বিরুদ্ধে আনিত এ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র সরকার তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!