মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় পলাশবাড়ী পৌর যুবদলের দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার-এর সভাপতিত্বে ও  পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সহ-সভাপতি আজাদুল আকন্দ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুল, মুরাদ, নয়ন মন্ডল এবং পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাজু সরকার। এসময় পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ছাড়াও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মাহামুদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদ আলী, যুবনেতা রায়হান, জাসাস নেতা নুর আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ সরকার রাজিব, যুগ্ম আহ্বায়ক ইউছুপ আলী লেবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft