মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পলাশবাড়ীতে দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় পৌরশহরের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আন্দুয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি এবং গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
স্থানীয় নেতা আলহাজ্ব আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপি’র সভাপতি বিএনপি দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আঞ্জু, উপজেলা যুবদল সদস্য রাজু আহম্মেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সালাম সরকার, সাধঅরণ সম্পাদক বেলাল হোসেন ।
শেষে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় দো’আ পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য মাজহারুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft