1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ফুলছড়িতে পুনাকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

এছাড়াও পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ দুরুল হুদাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী ইশরাত জাহান বীথি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে পুনাক অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পুনাকের নিয়মিত মানবিক উদ্যোগের অংশ এবং এটি ধারাবাহিকভাবে চলমান থাকবে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা পুনাক ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!