1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ফুলছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. সিরাজুল ইসলাম এবং প্রেস কাব যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী জুই আক্তার ও তাসনিম বিনতে আজাদ তাদের মতামত তুলে ধরেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হলো তরুণ সমাজ। শিক্ষা, নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

‎শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!