1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

পেয়ারা বাগানের সাথে শত্রুতা অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক পলাশবাড়ীতে পেয়ারা গাছ ভাঙচুর : ব্যাপক ক্ষতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক এক কৃষকের বাগানে রোপনকৃত পেয়ারাসহ গাছের ডাল-পালা ভাঙচুর করে ব্যাপক তিসাধন করা হয়েছে।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতের কোন একসময় কতিপয় অজ্ঞাত দুর্বৃত্তরা এ ক্ষতিসাধন করে।

পলাশবাড়ী পৌরশহরের আন্দুয়া গ্রামের পেয়ারা চাষী নজরুল ইসলাম তার কান্দুয়ার ভিটা নামক মাঠে প্রায় ৫০ শতাংশ জমিতে পেয়ারার চাষ করে। চাষকৃত বাগানে রোপনকৃত পেয়ারার গাছ সমূহে ইতোমধ্যেই থোকায় থোকায় দৃশ্যমান পেয়ারা বেশ শোভাবর্ধন করছিল। সেইসাথে প্রায় নিত্যদিন বিক্রিও অব্যাহত ছিল।

কিন্তু; কিছু বুঝে উঠার আগে হঠাৎ করেই গত বুধবার রাতে দুর্বৃত্তরা প্রায় ১৮ থেকে ২০টি পেয়ারা গাছের ডালপালা দুমড়ে-মুচড়ে ভাঙচুর করে।

ক্ষতিগ্রস্ত দরিদ্র চাষী নজরুল ইসলাম জানান, গত বছর এই জমিতে পেয়ারার গাছ রোপন করেছিলাম। দৃশ্যমান এসব পেয়ারা গাছগুলোতে এখনা ফল আসা শুরু হয়। এরইমধ্যে কোনো-কোনো গাছের পেয়ারা বিক্রি করে আসছিলাম। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকালে বাগানে গিয়ে দেখি পেয়ারাসহ এসব গাছগুলো ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। এমন অমানবিক দৃশ্য দেখে আমি কিংকর্তব্যবিমুঢ়সহ হতবিহ্বল হয়ে পড়ি। হতবাক বনে যাওয়া করার কিছুই ছিলো না। পেয়ারা বিক্রি করে আমার পরিবারের ভরণপোষণ বেশ ভালোই চলে আসছিল। দুর্বৃত্তদের এমন অমানবিক থাবায় ব্যয় নির্বাহে বাধাগ্রস্তের সাথে-সাথে ব্যাপক ক্ষতিসাধনের সম্মুখীন পরিবারটি দিশাহারা হয়ে পড়েছেন।

এ ব্যাপারে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানিয়ে চাষী নজরুল সংশয় প্রকাশ করে জানান, না-জানি ওইসব দুর্বৃত্তরা বাগানে ফলসহ দন্ডায়মান পেয়ারা গাছ আবারো ভাঙচুর করে কি-না? এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। তিনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের মানবিক দৃষ্টিসহ প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!