মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎শনিবার (২৪ জানুয়ারি) ভোরে সীমান্তের ৮০১/১১ এস নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

‎বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রাশেদুল ইসলাম দহগ্রাম সীমান্তের ডাংগাটারী বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

‎এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (রংপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, ওই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে বিএসএফ আটক করে তাদের হেফাজতে রেখেছে।

তিনি আরও জানান, আটক যুবককে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হতে পারে।


খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft