1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে সুধীজনের সাথে মতবিনিময় সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পলাশবাড়ীতে সুধীজনের সাথে মতবিনিময় সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশে সুষ্ঠু, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন খুবই প্রয়োজন।  নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলষিত হয়ে গেছে। এখনও বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি-নির্ভর রাজনীতি করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।

বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত সে কারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেটেই শেষ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। ৭১ কে যেমন ভোলা যাবে না-তেমনি জুলাই অভ্যুত্থানকেও বাদ দেয়া যাবে না বলে জানান তিনি। তাঁর বক্তব্যে গণভোট সম্পর্কেও বিভিন্ন আলোকপাত করেন।

মতবিনিময় সভায় তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন সুজন ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, সুজন জেলা ফেসিলিটেটর আতিক সুমন, সুজন ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজন সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের অন্যান্য সদস্য ছাড়াও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft