1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোরে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরসংলগ্ন গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজি পরিবহনের একটি নাইট কোচ (ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬) সামনে চলমান সিমেন্টবোঝাই ট্রাককে (ঢাকা মেট্রো-উ ১৪-৩৫৪৮) ওভারটেক করার সময় পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা আশঙ্কা প্রকাশ করেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের মধ্যে একজন রংপুরের পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল মিয়া (১৭)। অপরজন বাসটির হেলপার, সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা মুসা মিয়া। দুর্ঘটনার সময় জামিলের সঙ্গে থাকা তার খালা সোনালী বেগম জানান, এতে আরও দুই থেকে তিনজন নিহত এবং অন্তত আটজন মারাত্মক আহত হয়েছেন বলে তিনি ধারণা করছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি ও নিহত দুইজনের মরদেহ পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!