1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও. জহুরুল হক সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. সাখাওয়াত হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুল মজিদ আকন্দ, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. বেলাল উদ্দিন সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার বলেন, আমীরে জামায়াতের এই গুরুত্বপূর্ণ আগমনকে সফল করতে হলে তৃণমূল পর্যায়ের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক নিয়ম মেনে একটি শান্তিপূর্ণ ও জনসমাগমপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সংগঠনকে আরও শক্তিশালী করার একটি বড় সুযোগ। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে।’

সভায় বক্তারা আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা, গণসংযোগ জোরদার এবং কর্মীদের করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft