শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

পলাশবাড়ীতে আনন্দঘন আয়োজনে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৮ জানুয়ারি বৃহস্পতিবার আমলাগাছী ভুবন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় দৌড়, লং জাম্পসহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল শিক্ষার্থী ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি, যা পুরো আয়োজনকে উৎসবের রূপ দেয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ জাতি গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেল পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু তালেব মাস্টার, আমলাগাছী বি.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মাজেদ সরকার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেনসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে এবং মেধা বিকাশে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft