1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে সাবিনা খাতুনের দল। আগের ম্যাচে ভুটানের সাথে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তৈরি করেছে একাধিক সুযোগ। তারই ধারাবাহিকতায় ম্যাচের শুরুতেই এগিয়েও যেতে পারতো, তবে সেযাত্রা বাংলাদেশ ব্যর্থ হয়। তবে সে আক্ষেপ বেশি সময় করতে হয়নি সাবিনা-কৃষ্ণাদের।

ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন দুর্দান্ত ফিনিশিংয়ে দলের প্রথম গোলটি করেন। এরপর মাত্র ৫ মিনিটের ব্যবধানে প্রথম গোলে অ্যাসিস্ট করা কৃষ্ণা রাণী সরকার ব্যবধান দ্বিগুন করেন। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ছিল আধিপত্য পুরোটা সময় জুড়ে। একের পর এক আক্রমণ গড়ে তুললেও একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে লাল-সবুজের দল। তবে ৩৩ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার দারুন এক গোল করে বাংলাদেশকে ৩-০ গোলের লিড এনে দেন।

বাংলাদেশ গোলরক্ষক স্বপ্না আক্তার জিলি ছিলেন ম্যাচের অন্যতম সেরা পারফরমার। অসাধারণ সব সেভ করে তিনি বাংলাদেশকে ম্যাচে বড় ব্যবধানের জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল, বলের দখল এবং গতিময় খেলায় বাংলাদেশ দল ছিল অনেক বেশি আত্মবিশ্বাসী। এর মাধ্যমে তিন ম্যাচে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!