মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পলাশবাড়ীতে দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-যুব বিষয়কসম্পাদক ফরিদুল হক রুবেল-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের চৌমাথায় অস্থায়ী কার্যালয়ে এ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। দো’আ পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।

এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপি’র সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল, উপজেলা বিএনপি নেতা আয়নাল হক মাস্টার, কাজল মাহমুদ, ময়েন মেম্বার, খাজা মিয়া, কৃষকদল নেতা নেতা শফিকুল ইসলাম ছকু, নজরুল ইসলাম, আলম মিয়া, আজাদুল ইসলাম  ছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft