1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে রেখে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) সকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র হাসান আজিজুর রহমান মিলনায়তনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একাধিক অংশীজনের সমন্বয়ে পরিচালিত কর্মসূচীর আওতায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট-এর বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ, নাগরিকদের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর বক্তব্য উপস্থাপন করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আঞ্চলিক কো-অর্ডিনেটর রাজেস দে রাজু।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) অ্যাম্বাসেডর আলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সমন্বয়কারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পিএফজির সদস্য আবু আলা মওদুদ, বিএনপি নেতা মুকুল আহমেদ, উপজেলা সিপিবি সভাপতি এমপি প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, পিএফজির সদস্য সাইদুর রহমান প্রধান সহকারি শিক্ষক তাহমিনা খাতুন, পিএফজির জেলা সমন্বয়কারী ফিয়াজ শরীফ তমাল, সাংবাদিক রবিউল ইসলাম প্রমুখ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় ও সচেতন ভূমিকা অপরিহার্য। সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের নাগরিক সংলাপ ও মতবিনিময় সভা ধারাবাহিকভাবে আয়োজন ব্যবস্থা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft