1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি তারাগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন জামায়াত ও তাদের জোটভুক্ত নেতাকর্মীরা।
স্বাগত মিছিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“আমি বাংলাদেশ জামায়াতে ইসলামি ও দশদলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী। আমি বিশ্বাস করি, সকল ধর্ম ও বর্ণের মানুষ মতভেদ ভুলে এক হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এবং ভোটকে আমানত মনে করে দৃঢ়চিত্তে পাহারাদারের ভূমিকা পালন করবেন।”

এ সময় পথসভায় তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বাগত মিছিলে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মিসিলটি শান্তিপুর্নভাবে শেষ হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!