1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ছাত্রদলের উদ্যোগে তারাগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ ডিসেম্বর ২০২৬) রাত ৯টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিপু। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শুভ।
এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!