1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ - খবরবাড়ি24.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

গোবিন্দগঞ্জে বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু বোঝাই দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। ৫ জানুয়ারি সোমবার রাত ৮টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেমে থাকা আরেকটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। থেমে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।

নিহতরা হলেন ট্রাকচালক আব্দুর রহিম (৪২)। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আইয়ুব আলীর ছেলে। অপর নিহত চাঁন মিয়া (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত দুটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!