শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা : ৬ জন গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা কমিটির প্রচার সম্পাদক ও কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে গেলে তার সমর্থকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হন।
হামলার ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন নুরুজ্জামান (৩৮), মানিক মিয়া (২৪), সামিউল ইসলাম (২২), হাবিবুর রহমান (৪০), তাজুল ইসলাম (৩৬) ও সুজন হোসেন (৪২)।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft