1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ছাত্রদলের কর্মশালা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

গোবিন্দগঞ্জে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ছাত্রদলের কর্মশালা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী পৌর শহরের পশ্চিম চারমাথায় এআর প্লাস কমিউনিটি সেন্টারে উপজেলা, পৌরসভা, সরকারি কলেজ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা, অন্যান্য কলেজ ও ১৭টি ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল, ছাত্রদল মনোনীত জাকসু ভিপি প্রার্থী শেখ সাদী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শাকির ইবনে শাইখ রিচি, কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আবু হাসান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিবুল আলম রনি, সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, যুগ্ম সম্পাদক ওয়ালিদ শাকিল, উপজেলা ছাত্রদলের সৈয়দ আহবায়ক আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোবিন্দ কুমার দাস, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আপেল, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক হাসান, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহবায়ক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম, সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

উল্লেখ্য; কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। মূলত সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করাসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft