খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তার নির্বাচনী এলাকা ফুলছড়ি উপজেলায় গণসংযোগ করেছেন। এদিন বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমী শহীদ মিনার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বক্তব্য দেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মোত্তালেব, সাধারণ সম্পাদক শফি আলম, ফুলছড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু সামা, এরেন্ডাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু রায়হান, উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক পবন চন্দ্র বর্মনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।