1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু ও জামায়াতের প্রার্থী আব্দুল করিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. লিমন হোসেন। এরআগে ১১ জানুয়ারি আব্দুল করিম এবং ১২ জানুয়ারি আনিসুজ্জামান খান বাবুকে এ নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে আগামী ১৮ জানুয়ারি বেলা ১১টায় আব্দুল করিমকে এবং ১৯ জানুয়ারি আনিসুজ্জামান খান বাবুকে একই সময়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় সিভিল জজ আদালত, সাঘাটা, গাইবান্ধা (জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২য় তলায়) স্বশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শাতে বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. লিমন হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশে জানানো হয়, জামায়াতের প্রার্থী আব্দুল করিমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি পেজ পর্যালোচনা করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

এতে দেখা যায়, তিনি ও তার সমর্থকেরা নিয়মিতভাবে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা, গণসংযোগ এবং স্থানীয় জনগণের সংঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও তফসিল ঘোষণার পরবর্তী বিভিন্ন তারিখের একাধিক ফেসবুক পোস্টে দলীয় প্রতীকে ভোট চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। এসব কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ১৮, ২৭, ২৮, ৩০ ও তৎ পঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

অন্যদিকে; বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুকে পাঠানো নোটিশে জানানো হয়, গেল ১১ জানুয়ারি জেলা নিবার্চন অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপে দুইটি ভিডিও কিপ প্রেরণ করেন। এই ভিডিও কিপ দুটি পর্যালোচনায় দেখা যায় যে, একটি হাইস গাড়ির সামনে এবং পিছনে প্রার্থীর নাম ও ছবিসহ বিএনপির নিবার্চনী প্রতীকের কিছু হ্যান্ডবিল সাঁটানো; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ০৭, ১৮, ২৭, ২৮, ৩০ ও তৎপঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!