1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধা-১ ও ২ আসনেদুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান ও গাইবান্ধা-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদের মনোনয়ন অবৈধ ঘোষণার দু’দিন পর রোববার (৪ জানুয়ারি) বৈধ ঘোষণা করা হয়েছে।

গত ২ জানুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মো. মাজেদুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাষক আব্দুল মাজেদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা গেছে, গাইবান্ধা-১ আসনে মো. মাজেদুর রহমান ও গাইবান্ধা-২ আসনে মোহাম্মদ আব্দুল মাজেদ শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মনোনয়ন বাতিল করা হলেও দেশের বিভিন্ন জেলায় শিকতা পেশায় নিযুক্ত থাকা অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় তাদের দু’জনের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মনোনয়ন যাচাই-বাছাই করে বৈধতা ঘোষণা করা হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!