গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী জেলা পুলিশ লাইন্স স্কুল মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দীন।

পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. শামছুল আলম দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ইসরাত জাহান বীথি।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এরপর শ্রেণিভেদে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী শেষে সভাপতির সমাপনী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম-সেবা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার ছাড়াও জেলা পুলিশের অন্যান্য অফিসারগণসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।