শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় ট্রাকচাপায় ঘুমন্ত হেলপার নিহত, চালক পলাতক

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধা পৌর শহরের সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঘুমিয়ে পড়া হেলপার ট্রাকচাপায় নিহত হয়েছেন। ২৬ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দুই মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম রোকনুজ্জামান (২০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক বিভাগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা রংপুর-ট ১১-০৪৯৯ নম্বর ট্রাকটির নিচে হেলপার রোকনুজ্জামান ঘুমিয়ে ছিলেন। এ সময় ট্রাকের চালক বিষয়টি খেয়াল না করে গাড়িটি চালু করলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft