1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় ‘গাইবান্ধা ইকোসাইকেল : বন্যা-সহনশীল সবুজ অর্থনীতির পথে যুব উদ্ভাবন’ প্রকল্পের পরিচিতি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৃজনশীল গাইবান্ধার উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার কায়রজানী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় প্রশাসন, দায়িত্বশীল কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি এবং সৃজনশীল গাইবান্ধার কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় সুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেল প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রিয়াজুল ইসলাম, কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সদসারা, সমাজকর্মী ও ইউডিসি প্রতিনিধিরা এবং সৃজনশীল গাইবান্ধার সভাপতি মো. মেজেদী হাসান ও প্রজেক্ট অফিসার তুবা রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বন্যা-ঝুঁকিপূর্ণ গাইবান্ধা অঞ্চলে যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব ও সবুজ অর্থনীতির ভিত্তিতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই প্রকল্পের মূল উদ্দেশ্য।

বিশেষ করে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের পুনর্ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। প্লাস্টিক দুষণ কমিয়ে পরিবেশ ও জলবায়ুর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি, তরুণদের অংশগ্রহণে প্লাস্টিক বর্জ্যকে উপযোগী করে তোলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বারোপ করেছে। স্থানীয় জনগণকে প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ, বর্জ্য শূন্য এলাকায় রূপান্তর এবং পুনর্ব্যবহারযোগ্য উদ্যোগে উদ্বুদ্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সৃজনশীল গাইবান্ধার সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘গাইবান্ধার বন্যা-সহনশীল সবুজ অর্থনীতির জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুবসমাজকে সক্রিয় করে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবো। প্লাস্টিক দূষণ রোধে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিও আমাদের মূল অঙ্গীকার। স্থানীয়দের সহযোগিতায় গাইবান্ধাকে জলবায়ু সহনশীল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।’

কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, ‘এই প্রকল্প আমাদের এলাকার জন্য একটি নতুন দিগন্তের সূচনা। বন্যার পাশাপাশি প্লাস্টিক দুষণ মোকাবিলায় যুবসমাজের সক্রিয় ভূমিকা গ্রাম উন্নয়নে বহুমুখী প্রভাব ফেলবে। আমরা সৃজনশীল গাইবান্ধার প্রয়াসকে সর্বাত্মক সহযোগিতা করবো।’

দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বন্যা প্রভাবিত এলাকায় টেকসই উন্নয়ন এবং যুব নেতৃত্বাধীন উদ্যোগ গ্রহণ আজকের সময়ের দাবি। সৃজনশীল গাইবান্ধার এই প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।’

সভায় উপস্থিতরা একযোগে আশ্বাস দেন, এ ধরনের উদ্যোগ গাইবান্ধার যুব সমাজকে সক্ষম করে তুলবে এবং বন্যা মোকাবিলায় ও প্লাস্টিক দুষণ রোধে স্থানীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রভাব বিস্তার করবে। সভাটি ছিল একটি সফল ও ফলপ্রসু প্ল্যাটফর্ম, যা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!