শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

এবার ট্রাম্পের ন্যাটো আফগানিস্তান মন্তব্যের সমালোচনায় মেলোনি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে যুক্ত অ-মার্কিন সেনাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনায় এবার যোগ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি সেখানে নিহত ও আহত ইতালীয় সেনাদের স্মৃতির প্রতি সম্মান রক্ষার কথা তুলে ধরেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তানে ন্যাটো ‘কিছু সেনা’ পাঠালেও, তারা ‘একটু পেছনে, সামনের সারি থেকে দূরে’ ছিল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মেলোনি লেখেন, ‘আফগান অভিযানের সময় ন্যাটো মিত্ররা ‘পিছিয়ে ছিল’— প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্য শুনে ইতালির সরকার বিস্মিত।’

তিনি বলেন, প্রায় ২০ বছরব্যাপী আফগানিস্তানে ন্যাটো অভিযানে ইতালির ত্যাগ ছিল প্রশ্নাতীত।

মেলোনি আরও বলেন, ‘এই সময়ে ৫৩ জন ইতালীয় সেনা নিহত এবং ৭০০ জনের বেশি আহত হন।’

মেলোনি বলেন, ‘এই কারণেই আফগানিস্তানে ন্যাটো দেশগুলোর অবদান খাটো করে দেখা কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন তা আসে কোনো মিত্র রাষ্ট্রের কাছ থেকে।’

তিনি স্মরণ করিয়ে দেন যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটো অনুচ্ছেদ পাঁচ কার্যকর করেছিল, আর যার মাধ্যমে কার্যত আফগানিস্তান অভিযান শুরু হয়।

অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে অন্য সদস্যরা তাকে রক্ষা করতে বাধ্য।
এ সময় মেলোনি ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দৃঢ় সম্পর্কের কথাও উল্লেখ করেন।

তবে তিনি এও বলেন যে ‘বন্ধুত্বের জন্য পারস্পরিক সম্মান অপরিহার্য, যা আটলান্টিক এই জোটের মূল ভিত্তিতে থাকা সংহতি বজায় রাখার জন্য জরুরি।’

এর আগে শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রীও এক অনলাইন পোস্টে আফগানিস্তানে নিহত ও আহত ইতালীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft