শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আমীরে জামায়াতের জনসভা সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের বিশাল মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পলাশবাড়ী আগমন এ অঞ্চলের ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।  তারা আগামীকালের জনসভা সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা জনসভা সফল ও আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft