1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গণতান্ত্রিক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শ্লোগান নিয়ে গাইবান্ধায় একটি প্রচারণামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা পৌর পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে সুশাসনের জন্য নাগরিক-সুজন ও সুন্দরবন থিয়েটার যৌথভাবে এ প্রতারণামূলক কর্মসূচীর মাধ্যমে জনগণকে ভোটদানে উৎসাহিত করা ও গণতান্ত্রিক সংস্কারে সক্রিয় হওয়ার বার্তা প্রদান করে।
পথনাটকটিমশুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলেছে। নাট্যকার ও অভিনয়শিল্পীরা বিভিন্ন দৃশ্যে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন গণতান্ত্রিক অধিকার, দায়িত্ব ও ভোট প্রদানকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও ঐক্যের গুরুত্ব। নাট্যাংশে তুলে ধরা হয় ভোটবর্জন ও নির্ধারিত তথ্যের অভাবে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান আর এগুলোর প্রতিকারের জন্য সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সুজন-সুশাসনের জন্য নাগরিক গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী বলেন, ‘এ ধরনের সাংস্কৃতিক কর্মসূচী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধুমাত্র ভোট প্রদান নয়, নাগরিক হিসেবে আমরা কি দায়িত্ব পালন করছি, তা ভাবতে হবে। ভোটই একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে।’ তিনি আরও বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জনগণকে আরেক ধাপ এগিয়ে আসতে হবে।’
এসময় স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চায় অংশ নেওয়ার মাধ্যমে নাগরিকরা দেশের উন্নয়ন ও জীবনের প্রতিটি প্রশ্নে প্রভাব ফেলতে পারে।
পথনাটক শেষে আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ভোট প্রদান ও গণতান্ত্রিক অংশগ্রহণে ব্যাপক পরিবর্তন আসবে এবং এটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্মাণের ক্ষেত্রেও সহায়তা করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!