1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে ১৪ জানুয়ারি বুধবার দুপুরে পৌরসভার গৃধারীপুর হাজীপাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফকু, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, গাইবান্ধা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম প্রামাণিক, এডিশনাল জিপি অ্যাডভোকেট আবদুল হালিম, উপজেলা বিএনপি নেতা আবুল বাসার লিটন এবং উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তারেক জিয়া পরিষদের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া রাজ্জু।

আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গৃধারীপুর তাহ্ফিজুল কুরআন রায়হানুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ আতিকুর রহমান।

দোয়া ও মুনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত প্রায় পাঁচ হাজার মানুষের জন্য সম্মিলিত তবারকের খাবারের আয়োজন করা হয়। ধর্মীয় পরিবেশ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাই একসঙ্গে সেই খাবারে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!