1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট জনসচেতনতা বৃদ্ধিকল্পে গ্রাম পুলিশদের দিক-নির্দেশনা দিলেন পলাশবাড়ীর ইউএনও

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারসহ গণভোটের জনসচেতনতা সৃষ্টির ল্েয উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার শেখ জাবের আহমেদ।

শনিবার (১০ জানুয়ারি) তিনি উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহে সরেজমিন উপস্থিত হয়ে  ইউপি পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের এসব দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কর্মরত গ্রাম পুলিশদের তাদের স্ব-স্ব দায়িত্ব পালনকালে বিরাজমান বিভিন্ন সমস্যা গুলো মনোযোগ সহকারে শুনেন। নির্বাচন কালীন সময় ইউনিয়নবাসীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কল্পে নিরলস ভূমিকা পালনের আহবান জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুস সালাম, সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft