1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জ উপজেলার সাবেক কৃষক লীগ নেতা মশিয়ার রহমান গ্রেফতার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

তারাগঞ্জ উপজেলার সাবেক কৃষক লীগ নেতা মশিয়ার রহমান গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন, তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পতিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের সাবেক নেতা মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গীর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হাড়িয়ারকুঠি ইউনিয়ন কৃষকলীগ ০১ নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক এবং বড়বাড়ি এলাকার মো. এজাতুল্লার ছেলে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় মশিয়ার রহমান হারিয়ারকুঠি ইউনিয়ন কৃষক লীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে অতীতে এলাকায় সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত মশিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!