1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

তারাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট,যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার দায়ে মোঃ শাহীন প্রামাণিক (২৭) কে আটক করা হয়।সে তারাগঞ্জ থানার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে।

মোবাইল কোর্ট চলাকালে উপস্থিত জনতার সামনে দোষ স্বীকার করায় অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়।আদালত তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তারাগঞ্জ থানার এসআই জনাব আবু ছাইয়ুম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন বলেন,“মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft