1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা দেওয়ার দায়ে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্বদেশ চন্দ্র সরকার (৪৫)-কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার ঘনিরামপুর গ্রামের মুকুল চন্দ্র সরকারের ছেলে।

অভিযুক্ত ব্যবসায়ী কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে সরবরাহে বাধা দিচ্ছিলেন, যা কৃষি বিপণন আইন, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সার সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!