1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

তারাগঞ্জে অটোরিক্সা–সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। অটোরিক্সা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের হাজীরহাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান,একটি অটোরিক্সা হাজীরহাটের দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজির সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হাজিবউদ্দিন (৫৫)। তিনি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

এদিকে,এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft