1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

তারাগঞ্জের বেলতলী বাজারে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৫ লক্ষাধিক টাকার বেশি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন, তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী মেডিকেল মোড়ে অবস্থিত মুজাহিদ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চারটি তালা কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান ওষুধ, বিভিন্ন ধরনের ইনজেকশন এবং ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন চুরি করে নিয়ে যায়।

দোকান মালিক মোজাহিদ মুজাহিদ জানান, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রায় ৯টার দিকে দোকানে এসে দেখতে পান চারটি তালাই কাটা। পরে শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন দোকানের প্রায় সব মূল্যবান ওষুধে নিয়ে গেছে চোরেরা।

তিনি আরও জানান, এ ঘটনায় তার দোকানের আনুমানিক ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষ টাকারও বেশি।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!