1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জের কামারদহে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

গোবিন্দগঞ্জের কামারদহে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বাদআসর উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলতাব হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান  হাসানুর রহমান চৌধুরী ডিউক। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম কানু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রশিদুল ইসলাম এরোম ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গাইবান্ধা জেলা ওলামা দলের সভাপতি মাও.  ইসমাইল হোসেন সিরাজী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!